ব্রেকিং নিউজঃ

এবার রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশংকা রয়েছে।

ইয়লটা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইয়েসের সম্মেলনে শুক্রবার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জেলেনস্কি বলেন, আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের আশংকা রয়েছে। যদি যুদ্ধ এড়ানো গেলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কাই দেখা দিয়েছে।

রাশিয়া যখন বারবার বলছে যে, শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন আগ্রহ হারিয়েছে তখন এই কঠোর মন্তব্য করলেন জেলেনস্কি।

তিনি আরও বলেছেন, সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই।

আমার কাছে মনে হয়, তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছি না।

সম্প্রতি আমেরিকা থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া।

মস্কো বলছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে।

খবর হিন্দুস্থান টাইমসের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930