ব্রেকিং নিউজঃ

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা এলো

চীন থেকে ক্রয় করা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা ঢাকায় এসেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকার চালান নিয়ে শুক্রবার দিনগত রাত পৌনে একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে ওই টিকা সংরক্ষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।

শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন।

এরপর কয়েক দফায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় উপহার এবং বাংলাদেশের ক্রয় করাসহ এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের মোট ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930