ব্রেকিং নিউজঃ

দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরাহ। সৌদি আরব করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পর গত ১৫ আগস্ট থেকে বিদেশিরা দেশটিতে ওমরাহ আদায় করতে আসার সুযোগ পান।

শুরুতে সীমিতসংখ্যক মানুষকে এ সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন।

কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, পবিত্র দুই মসজিদ সম্পর্কিত কার্যালয়ের প্রধান শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-সোদাইসের নেতৃত্বে দৈনিক ৭০ হাজার মানুষ যেন ওমরাহ আদায় করতে পারেন সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি সম্পূর্ণরূপে গুরুত্ব দেওয়া হবে।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ সেক্রেটারি আব্দুল আজিজ ওয়াজান জানিয়েছিলেন, ওমরাহ আদায়কারীদের সংখ্যা ৬০ হাজার থেকে ৯০ হাজার এবং এক লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানো হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930