ব্রেকিং নিউজঃ

সরকার পতনে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি: মিজা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন শোষণকারী ও নির্যাতনকারী দলে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ দেওলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে এ সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী লীগ অর্থ উপার্জনকারী, জনগণকে শোষণকারী, নির্যাতনকারী দল হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, দেশে এখন আমলাদের কোটি কোটি টাকার সম্পদ।

একজন পুলিশের সাব ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি।  এ ছাড়া দেশের বাইরেও বাসা আছে।

তা হলে একজন পুলিশের যদি এই অবস্থা হয় তা হলে গোটা সিস্টেমের কী অবস্থা, এটা আপনারাই চিন্তা করে দেখুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930