ব্রেকিং নিউজঃ

৬ ছিনতাইকারীকে গ্রেফতার করল নৌপুলিশ

গত রোববার দুপুর ১টার দিকে নরসিংদী সিটি কলেজপড়ুয়া ছাত্র আসিফ আনোয়ার, তার বন্ধু নাবিল ভূঁইয়া এবং বান্ধবী অর্পা ইঞ্জিনচালিত নৌকা দিয়ে করিমপুর থেকে আসার সময় একটি ছিনতাইকারী দলের খপ্পরে পড়েন।

ছিনতাইকারী দলটি নৌকা থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ফোন করে আসিফ আনোয়ারের  মায়ের কাছ থেকে তার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে আসিফ ও তার বান্ধবীকে আটকে রাখে।

এ ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় জেলা পুলিশের সহায়তায় নৌপুলিশ করিমগঞ্জের একটি চৌকস দল স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।

ওই অভিযানে ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন, একটি চাপাতি ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে বিপদগ্রস্ত ছাত্রদের নিরাপদে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয় নৌপুলিশ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31