ব্রেকিং নিউজঃ

মামুনুল হক ফের কাশিমপুর কারাগারে

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়েছিল।

রোববার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930