ব্রেকিং নিউজঃ

‘বিএনপিতে গণতন্ত্রহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তাদেরই একজন বুদ্ধিজীবী’

বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্রবহির্ভূত কাজ করা চোখে আঙুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-‘বিআরটিএ’-এর প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে।

বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930