ব্রেকিং নিউজঃ

একনেকে অনুমোদন হতে পারে ৯ হাজার কোটি টাকার প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে।

সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হতে পারে প্রায় ৯ হাজার কোটি টাকা।  পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।  অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা ও উপসচিব মো. শাহেদুর রহমান।

এর মধ্যে ডালের উৎপাদন বাড়াতে সরকার ১৬৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

এর মাধ্যমে মাদারীপুরে অবস্থিত ডাল গবেষণা কেন্দ্রে সক্ষমতা বৃদ্ধি করা হবে। ফলে গবেষণার মাধ্যমে আরও বেশি ফলনশীল ডালের জাত উদ্ভাবন করা হবে।  এর মাধ্যমে বাড়ানো হবে ডালের উৎপাদন।

এজন্য ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এটি বাস্তবায়িত হলে গবেষণাগার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উন্নয়ন ঘটবে।

বাড়বে গবেষণার সক্ষমতা। সেই সঙ্গে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল জাত এবং লাগসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা।  অনুমোদন পেলে ২০২৫ সালের ডিসেম্বরে মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।

এছাড়া আরও যেসব প্রকল্প অনুমোদন পেতে পারে সেগুলো হচ্ছে-

১. পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন নির্মাণ।

২. ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।

৩. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়)।’ প্রকল্পটির প্রথম সংশোধনের পর ফের ব্যয় বাড়ছে ১ হাজার ১৮১ কোটি টাকা।

৪. ৪১৭ কোটি ৬৫ লাখ টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন।

৫. এএসএসইটি প্রকল্প বাস্তবায়ন করবে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে ব্যয় হবে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা।

৬. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্পের ব্যয় বাড়ছে আরও একশ কোটি টাকার মতো।

৭. ১ হাজার ২০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাপাউবো সাতক্ষীরা জেলার পোল্ডার নম্বর-১৫ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করতে চায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930