আবদুল আলীম স্মরণে গাইবেন তিন সন্তান
প্রয়াত প্রখ্যাত কণ্ঠশিল্পী আবদুল আলীমের ৪৭তম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর।
এ উপলক্ষে গান ও অন্যান্য আয়োজনে ব্যস্ত থাকবেন তার তিন সন্তান কণ্ঠশিল্পী আসগর আলীম, জহির আলীম ও নূরজাহান আলীম।
পল্লী সম্রাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বৈশাখী টিভির ফোক লাইভে গান গাইবেন তারা তিন ভাইবোন।
রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত এ অনুষ্ঠানে আবদুল আলীমের গাওয়া জনপ্রিয় গানগুলোই পরিবেশন করবেন তারা।
এ অনুষ্ঠান প্রসঙ্গে নূরজাহান আলীম বলেন, প্রতি বছরই এই দিনটিতে আমরা বাবার অনুপস্থিতি বুঝতে পারি। ৪৭ বছর আগে তিনি পরলোকে চলে গেছেন।
তার সৃষ্টিকর্ম এখনো মানুষের মুখে মুখে। এটা অবশ্যই সম্মানের বিষয়।
শুধু গান নয়, বাবার জন্য প্রার্থনাও করব। তিনি যেন পরপারে ভালো থাকেন এই প্রার্থনা করবেন সবাই।
আফরিন অথৈয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন আবদুল্লাহ ও রবিউল হাসান প্রধান।
অন্যদিকে ৫ সেপ্টেম্বর চ্যানেল আইতে
