ব্রেকিং নিউজঃ

মেডিকেল কলেজ কবে খুলছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে।  ধাপে ধাপে হবে ক্লাস।

মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে  ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930