ব্রেকিং নিউজঃ

ফের গোলাগুলি কাবুল বিমানবন্দরে

সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই আফগানিস্তানে অস্থিরতা বিরাজ করছে। দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।

এরই মধ্যে ফের কাবুল বিমানবন্দরের একটি প্রবেশ পথে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন জার্মান সামরিক কর্মকর্তারা।

এ গোলাগুলির সময় একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত এবং অপর তিনজন আহত হন।

বলা হচ্ছে জার্মান এবং মার্কিন বাহিনীও এই ঘটনায় জড়িত ছিল।

তবে কীভাবে এ গোলাগুলি শুরু হয়েছিল তা এখনো পরিস্কার নয়।

বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দরে এখন যে আফগান বাহিনী রয়েছে, তারা একটি সামরিক ইউনিটের অংশ।

এই ইউনিটটি তালেবানের কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানায় এবং তারা বিমানবন্দরে আন্তর্জাতিক বাহিনীকে সহায়তা করছে।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে।

হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

একজন ন্যাটো কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, গত সপ্তাহান্তের পর থেকে এ পর্যন্ত কাবুল বিমানবন্দরের আশেপাশে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে এবং পদদলিত হয়ে মারা যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930