ব্রেকিং নিউজঃ

১৫ আগস্ট ‘ভুয়া জন্মদিন’ পালন নিকৃষ্টতম নজির: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভুয়া জন্মদিন’ পালন এ দেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির।

রোববার দুপুরে ‘চট্টগ্রাম প্রেস ক্লাবে’ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

‘বিএনপি হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে’- এমন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই এ দেশে হত্যা, সন্ত্রাসের জনক। দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি। ‘১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত। এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?

ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

সড়ক বিভাগের ওপর চটেছেন মন্ত্রী : এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দুটি প্যাকেজের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ড. মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন। প্রকল্পটির চুক্তি স্বাক্ষর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেড ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ

চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘দেশে রাস্তার কোনো অভাব নেই। রাস্তা অনেক রয়েছে কিন্তু পরিবহণের শৃঙ্খলা, যানবাহনের শৃঙ্খলা আমরা এখনো ফিরিয়ে আনতে পারিনি। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা মোকাবিলা করতে হবে, আমরা সফল হতে পারিনি। এটা হলো বাস্তবতা। শুধু কথা বলে লাভ নেই।

গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক উন্নয়নের কাজ বিলম্বিত হওয়ায় বিরক্তি প্রকাশ করে সড়ক পরিবহণমন্ত্রী বলেন, ‘গাজীপুর থেকে এলেঙ্গা মহাসড়ক আর কতদিন লাগবে, কেন বিলম্ব হচ্ছে? এটা তো এতদিনে শেষ না হওয়ার কথা না। যে প্রকল্প পরিচালক পারবে না তাকে চেঞ্জ করে দিন।

‘এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রধানমন্ত্রী ২৩টি সেতু উদ্বোধন করেছেন আজ পর্যন্ত। ওভারপাস, তারপর আন্ডারপাস, তিনটা ফ্লাইওভার উদ্বোধন হয়েছে। তারপরেও রাস্তা ওপেন করার কোনো খবর নেই। শুধু ভিডিও প্রেজেন্টেশন দেখিয়ে লাভ নেই, কথা বলে লাভ নেই। কাজটা করেন, তাহলে মানুষ দেখবে। কাজের মধ্য দিয়ে এ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরতে চাই।’

যশোর-খুলনা সড়ক ও গাজীপুরে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) নিয়েও নিজের অসন্তোষের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বারবার অভিযোগ পাচ্ছি যশোর-খুলনা সড়কের। এখন তো খুবই কঠিন, বাজে অভিযোগ আমার কাছে আসছে। এর কোনো সংগতি কি হবে না? এ সড়ক নিয়ে আর কতকাল কথা শুনতে হবে?’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরও বলেন ‘আরেকটা প্রজেক্ট গাজীপুরে।

মানুষের ভোগান্তি, উত্তরবঙ্গের গেটওয়ে। একটা বিআরটি, এটা এখন গলার কাঁটা হয়ে গিয়েছে।

এটা আর নতুন করে বাড়ানোর কোনো দরকার নেই। যেটা আছে সেটা শেষ করুন এবং রাস্তা দুই পাশে ইউজেবল, পাসেবল রাখুন। এ কাজগুলোকে প্রায়োরিটি দিন।’

অনুষ্ঠানে সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্প-২ এর আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীত করা ও হাটিকুমরুলে একটি ইন্টারসেকশন তৈরি করতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সড়ক ও মহাসড়ক বিভাগ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930