ব্রেকিং নিউজঃ

কাবুল বিমানবন্দরের বিশৃঙ্খলা নিয়ে যা বলছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হাজার হাজার আফগান এবং বিদেশিদের সরিয়ে নেওয়ার সময় সৃষ্ট বিশৃঙ্খলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে তালেবান।

তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল।

তালেবানের কর্মকর্তা আমির খান মুতাকি বলেন, সর্বশক্তি এবং সুবিধা নিয়েও কাবুল বিমানবন্দরে শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে আমেরিকা।

দেশজুড়ে শান্তি এবং শান্ত পরিবেশ বিরাজ করছে। কিন্তু শুধুমাত্র কাবুল বিমানবন্দরেই বিশৃঙ্খলা।

এদিকে বিশৃঙ্খল কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছেন আফগানিস্তানের তালেবান যোদ্ধারা।

বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে, তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের চৌহদ্দীর বাইরে লোকজনকে জড়ো হওয়ার অনুমোদন দিচ্ছে না তালেবান।

এ সময় তালেবানরা বিমানবন্দরের বাইরে ভিড় কমাতে ফাঁকা গুলিবর্ষণ করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাতে অস্ট্রেলিয়ার চারটি বিমানে করে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার তিন শতাধিক নাগরিক কাবুল ত্যাগ করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদের সরাতে ফাঁকা গুলিবর্ষণ করেন তালেবান যোদ্ধারা।

এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হন।

এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে ওঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন।

এ ছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031