ব্রেকিং নিউজঃ

হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর

দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাত সোয়া আটটার দিকে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

তিনি বলেন, রোববার মেডিকেল টিম গঠন করা হবে।

এর আগে শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।দুপুরে তাকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।

মো. নজরুল ইসলাম খান বলেন, হাসান আজিজুল হকের হৃদরোগের সমস্যার পাশাপাশি নিউমোনিয়া হয়েছে। এ কারণে বিএসএমএইউতে ভর্তি করা হয়েছে।

বাথরুমে পড়ে আহত হওয়ার পর প্রায় এক মাস ধরে বিছানায় রয়েছেন হাসান আজিজুল হক।

তিনি কাউকে চিনতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে এতদিন বাসায়ই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে চৌদ্দপায় আবাসিক এলাকা বিহাসে নিজ বাসায় ছিলেন।

কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন।

জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন।  ২০০৪ সালে অবসরে যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031