ব্রেকিং নিউজঃ

ভিপি নুরকে না পেয়ে ১৫ অনুসারীকে মারধর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১৫ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভিপি নুরকে না পেয়ে তাদের মারপিট করা হয় বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যার পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর-বৈন্যাঘাট এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, আমাদের সংগঠনের জেলা কমিটির সহসভাপতি আব্দুর রউফ পাঁচ মাস আগে ঢাকার পল্টনে মোদিবিরোধী আন্দোলনরত অবস্থায় গ্রেফতার হন।

বুধবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

এ কারণে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হাসান, ঢাকা জেলা উত্তরের সভাপতি আসাদুল ইসলাম মুকুলসহ মানিকগঞ্জের বিভিন্ন কমিটির মোট ১৫ জন তাকে কারাগার গেট থেকে অভ্যর্থনা জানায়।

পরে সেখান থেকে নিয়ে তাকে পৌঁছে দিতে আমরা সবাই মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চারকাটারী এলাকায় তার বাড়িতে যাই।

দুপুরে পৌঁছানোর পর আমরা সেখানে খাওয়া-দাওয়া শেষে তাকে রেখে ফেরার পথে সন্ধ্যার দিকে দৌলতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সমেতপুর এলাকায় আসামাত্র ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের গাড়ির গতিরোধ করে।

গাড়ি থামিয়ে তারা আমাদের কাছে গাড়িতে ভিপি নুর আছে কিনা জানতে চায়। ভিপি নুরকে গাড়িতে না পেয়ে তারা আমাদের সবাইকে মারধর করে।

তিনি আরও বলেন, যারা আমাদের ওপর হামলা করেছে তারা সবাই যুবলীগ ও ছাত্রলীগের নেতা। তবে আমরা সবার নাম জানি না।

আমরা ওই হামলার নিন্দা জানাই।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন বলেন, আমি এ রকম কোনো হামলার ঘটনা শুনিনি।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, ভিপি নুর এবং তার অনুসারীরা আসার কথা শুনে ছাত্রলীগ, যুবলীগ নেতারা সমেতপুরের পাশে বৈন্যাঘাট এলাকায় তাদের গাড়ি আটকায়।

এর বেশি কিছু হয়নি। আমি ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের পেয়েছি। তবে কেউ এখনও কোনো অভিযোগ করেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031