ব্রেকিং নিউজঃ

আজ খালেদা জিয়া করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেবেন।

রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এ টিকা নেবেন তিনি।

তবে তাকে হাসপাতালের ভেতরে নেওয়া হবে না। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হবে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ২টায় বিএনপি চেয়ারপারসন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে হাসপাতালে যাবেন।

৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

এদিকে খালেদা জিয়ার টিকা পেতে হাসপাতালে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছেন।

হাসপাতালে যাওয়া-আসায় তাকে যাতে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় সেজন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930