ব্রেকিং নিউজঃ

বিএনপি একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে টিকাও নেয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন নেয়।

তিনি রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

গণটিকা কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি প্রান্তে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসা মাতব্বর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031