ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দণ্ড কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, খুনিদের বিচারের রায় প্রতিষ্ঠিত হয়েছে। এখনও পাঁচজন খুনি বিভিন্ন জায়গায় রয়েছেন। একজন যুক্তরাষ্ট্রে, একজন কানাডায়। সেখানকার সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি, খুব শিগগিরই তাদেরকে ফিরিয়ে আনতে পারব।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ধোলাইপাড়ে স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে স্বরামন্ত্রী এ কথা জানান। জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন প্রমুখ বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিরা মনে করেছিল, বঙ্গবন্ধু শেষ হলেই বোধহয় সব শেষ হয়ে যাবে। আবার পাকিস্তান কায়েম করতে পারবে। তাদের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গিয়েছিল, যখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। আমাদের হৃদয়ে যে কান্নাটা ছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি বিলের মাধ্যমে বিচারের কাজটা আটকে রেখেছিল সেই খুনিরা।

বঙ্গবন্ধুর খুনের বিচারও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাঁর দৃঢ়তা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে করেছেন। কোনো রক্তচক্ষু কিংবা কোনো ভয়, হুমকি-ধামকিতে তিনি মাথা নত করেননি।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ২০০৪ সালের ২১ আগস্টে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছে। তারা যে এখনও আছে সেই জানান দিয়েছিলেন। এই সবগুলোকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিচারের আওতায় নিয়ে এসেছি। সবগুলোকেই আজকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930