ব্রেকিং নিউজঃ

সাত দিনে ১৭ প্রদেশ দখল করল তালেবান

আফগানিস্তানের উরুজগান প্রদেশের রাজধানী তারিন-কোত দখল করেছে তালেবান।

এর কিছুক্ষণ আগে বিদ্রোহী গোষ্ঠীটি লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখল করে।

এ নিয়ে এক সপ্তাহে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৭টি দখল করল তালেবান।

উরুজগান দখলের বিষয়ে প্রদেশটির দুইজন আইনপ্রণেতা বলেন, রাজধানী শহর তারিন-কোতে স্থানীয় কর্মকর্তারা তালেবানের কাছে আত্মসমর্পণ করেন। এরপর প্রদেশটির গভর্নর কাবুলের উদ্দেশ্যে বিমানে রওনা দেন।

লগার প্রদেশ দখলের বিষয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমে সব সরকারি ভবন দখল করে নেয়।

এরপর তারা প্রদেশটির গভর্নর এবং গোয়েন্দা সংস্থার প্রধানকে বন্দী করেন।

স্থানীয় কাউন্সিলর হাসিবুল্লাহ স্তানাকজি এবং সংসদের প্রাদেশিক প্রতিনিধি আহমাদি বলেন, লগার প্রদেশের গভর্নর কাউয়ুম রাহিমি তালেবানের বিরুদ্ধে দীর্ঘ ১২ ঘণ্টা যুদ্ধ করেন।

কিন্তু সরকারের কাছ থেকে বিমানসহ অন্যান্য সহযোগিতা চেয়েও পাননি তিনি।

একপর্যায়ে তালেবান সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং পরবর্তীতে বন্দি করে।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গাড়িতে করে লগার প্রদেশে যেতে প্রায় ৯০ মিনিট সময় লাগে। এটি আফগানিস্তানের পূর্ব অঞ্চলে অবস্থিত।

সাতটি জেলা নিয়ে গঠিত লগার প্রদেশে প্রায় একশোর উপরে গ্রাম রয়েছে এবং ১ লাখ ২০ হাজার মানুষ বসবাস করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31