ব্রেকিং নিউজঃ

এক দিনে আরও ২১০ জন ডেঙ্গি রোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২১০ জন ডেঙ্গি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩১ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৮৬৩ জন, আর বাকি ৬৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৮০৮ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গি সন্দেহে ১৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গি বলে নিশ্চিত করেনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031