ব্রেকিং নিউজঃ

রাজধানীতে এসপির বাসায় কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত

রাজধানীর বেইলি রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তার বাড়ি টাঙ্গাইলে।

তিনি এসপি মারুফের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, বিকাল পৌনে পাঁচটার দিকে রমনা থানার এসআই আবদুস সালাম গুলিবিদ্ধ কনস্টেবল মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মেহেদিকে মৃত ঘোষণা করেন। মেহেদির থুতনি দিয়ে গুলি ঢুকেছে।

এসপি মারুফ গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে মেহেদি প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তার রাইফেলে গুলি লোড করা ছিল।

মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগেও গুলি বেরিয়ে যেতে পারে। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930