ব্রেকিং নিউজঃ

হট লাইনে ফোন পেয়ে বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিয়েছেন এমপি শাওন

হট লাইনে ফোন পেয়ে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার সকাল থেকে উপজেলার বদরপুর, কালমা ও ফরাজগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি শ্রমজীবি পরিবারের মাঝে এসব ত্রাণ পৌছে দেয়া হয়।এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, লবন ও সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

এমপি নূরুন্নবী চৌধুরীর শাওন বলেন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ১৫ হাজার পরিবারের খাবার পৌছে দেয়া হয়েছে এবং আরো ১৫ হাজার ত্রাণ সামগ্রী প্রস্তুত করা হয়েছে।

এসব ত্রাণ সমগ্রী সামাজিক দূরুত্ব বজায় রেখে নিম্মে আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন তিনি। একই সাথে চালু করেছেন হট লাইন নাম্বার। যারা ত্রাণ পায়নি  তাদের বাড়িও ত্রাণ পৌছে দিয়েছেন তিনি।

এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনে ঘরে থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ মনির হাওলাদারসহ আরো অনেকে

 

এম. ছিদ্দিকুল্লাহ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031