ব্রেকিং নিউজঃ

পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয় স্থানান্তরিত

উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক লিমিটেডের বগুড়া আঞ্চলিক কার্যালয় সম্প্রতি নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক দেওয়ান রুহুল আহসান। অনুষ্ঠানে রংপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এবং রাজশাহীর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হাসান ইমাম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক।

গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয় নতুন ঠিকানায় স্থানান্তর করেছে। তিনি আঞ্চলিক কার্যালয়টির অধীন শাখাসমূহের প্রাত্যহিক কার্যক্রমের সুষম সমন্বয়ের মাধ্যমে বগুড়া অঞ্চলের কাজের গতি বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য তিনি অঞ্চল প্রধানের প্রতি আহবান জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031