ব্রেকিং নিউজঃ

ফকির আলমগীরের জানাজা সম্পন্ন

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার জানাজা হয়।

জানাজা শেষে ফকির আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় সেখানে স্বাস্থ্যবিধি মেনে মরদেহে নাগরিক শ্রদ্ধাঞ্জলি দেয়া  হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলায় একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930