ব্রেকিং নিউজঃ

উদাসীনতায় করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সকালে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানকে নিয়ে বিএনপি মহাসচিব শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান।

তারা সামাজিক দূরত্ব বজায় রেখে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31