ব্রেকিং নিউজঃ

বিয়ের আসরে অজ্ঞান কনে, ভয়ে পালালেন বর

করোনাকালে জনসমাগমের ব্যাপারে নিরুৎসাহিত করা হলেও বিয়েশাদির মতো অনুষ্ঠানের আয়োজন থেমে নেই। সম্প্রতি এক বিয়ে বাড়িতে ঘটে গেল অবাক করা ঘটনা।

বিয়ের আসরে কনের অজ্ঞান হয়ে যাওয়া এবং সেটা দেখে ভয়ে বরের দৌঁড়ে পালানোর একটা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কনেকে সিঁদুর পরানোর সময় হঠাৎ কনে অজ্ঞান হয়ে পড়ে যান।

তাই দেখে ভীত বর গলার মালা খুলে পালাতে চেষ্টা করেন।

কনের পাশে থাকা কয়েকজন নারী বরকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসর থেকে চলেই যান তিনি।

নিরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি ইনস্টাগামে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন্ তবে ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

জানা  যায়নি কনে কেন অজ্ঞান হয়ে গেছেন। শেষমেশ বিয়ে হয়েছিল কী না তাও জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031