ব্রেকিং নিউজঃ

স্পাইওয়্যার পেগাসাস বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

বিশ্বজুড়ে রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ইত্যাদি গুরুত্বপূর্ণ শ্রেণি-পেশার মানুষের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। এই তালিকায় বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা রয়েছেন। ইসরায়েলের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে।

বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি করছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সময় রোববার (১৮ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ফাঁস হওয়া ডেটাবেইসে ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে, ২০১৬ সাল থেকে যাদেরকে নজরদারি করা হচ্ছিল।

এই একই ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহারের মাধ্যমে হত্যার পূর্ব পর্যন্ত নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির ওপর নজরদারি চালিয়েছিল ঘাতক চক্র

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়ার এই ঘটনাটি প্রথমে জানতে পারে প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে সেটি গার্ডিয়ান, দ্য অয়্যারসহ ১৭টি সংবাদমাধ্যমের হাতে পৌঁছে। সংবাদ মাধ্যমগুলো তাদের যৌথ অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’। ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ পেগাসাস নামে এই ম্যালয়্যার তৈরি করেছে, কোম্পানিটির নামেই এর নাম কারণ করা হয়েছে।

এটি আইফোন বা অ্যান্ড্রয়েড মোবাইলে প্রব্শে করে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচারের পাশাপাশি কল রেকর্ড বা মাক্রোফোন চালু করে রাখার মতো ভয়ংকর ঘটনাও ঘটোতে পারে। তালিকায় থাকা ৫০ হাজার ফোন নম্বরগুলো ৪৫টি দেশের যার ১ হাজারের বেশি নম্বর ইউরোপের দেশগুলোর।

দেশটির নিউজ পোর্টাল দ্য অয়্যার এক প্রতিবেদনে জানায়, হ্যাকিংয়ের এই তালিকায় ভারতের অন্তত ৩০০ ব্যক্তির নাম রয়েছে। এরমধ্যে মন্ত্রী, সাংবাদিক ছাড়াও রয়েছেন বহু ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, বিজ্ঞানী ও সমাজকর্মী রয়েছেন। অয়্যার বলছে, বেশিরভাগ হ্যাক করা হয়েছে ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে। তবে ভারত সরকার কোনো ধরনের আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনে আড়িপাতা নিয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার কোনো ভিত্তি নেই। দেশে সব নাগরিকের গোপনীতা রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হয়। এই কারণেই ২০১৯ পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল পাশ হয়েছে, ২০২১ সালে পাশ হয়েছে তথ্যপ্রযুক্তি আইন, যাতে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

ফাঁস হওয়া এই তালিকায় বিশ্বের অন্তত ১৮০ জন সাংবাদিকের ফোন নম্বর পাওয়া গেছে। এরমধ্যে রয়েছেন ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, ফ্রান্স ২৪, রেডিও ফ্রি ইউরোপ, মিডিয়াপার্ট, অ্যাসোসিয়েট প্রেস (এপি), ব্লুমবার্গ, এএফপি, ইকোনমিস্ট, রয়টার্স, ভয়েস অব আমেরিকাসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকেরা।

তবে  স্পাইওয়্যারটি তৈরি কোম্পানি এনএসও এক বিবৃতিতে দাবি করেছে, ৫০ হাজার ফোন নম্বরের যে তালিকার কথা বলা হচ্ছে সেটি অতিরঞ্জিত। তারা শুধু বিশ্বের ৪০টি দেশের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্পাইওয়্যারটি বিক্রি করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031