আজ টিকা পাচ্ছেন ১০ হাজার গার্মেন্ট শ্রমিক
গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই গার্মেন্ট শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। রোববার চারটি গার্মেন্টের ১০ হাজার শ্রমিকের মধ্যে টিকা প্রদানের মাধ্যমে এ কাজের শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।
সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের গার্মেন্টে শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।
আজ তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো এ্যাপারেলস ও রোজ ভ্যালী গার্মেন্টের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সকল গার্মেন্টের শ্রমিকদের টিকা দেয়া হবে।
শ্রমিকদের দ্রুততার সাথে টিকার আওতায় আনতেই রেজিস্ট্রেশন ছাড়াই টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে।
