ব্রেকিং নিউজঃ

লন্ডনে যুবদলের মানববন্ধনে ‘খালেদা জিয়া’

যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়াকে বিএনপি চেয়ারপারসন বেগম ‘খালেদা জিয়া’ সাজিয়ে ও প্রতীকী কাঠগড়া বানিয়ে তার বিচার কাজ পরিচালনা ও মানববন্ধন করেছে দলটির লন্ডন শাখা যুবদলের একাংশ। এনিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুবদলের লন্ডন শাখা ইউনিটটি।

ওই মানববন্ধনে খালেদা জিয়ার মতো সাদা শাড়ি ও চোখে কালো সানগ্লাস লাগিয়ে কাঠগড়ায় বসেন প্রতীকী খালেদা জিয়া ‘ডালিয়া লাকুরিয়া’।

এদিকে প্রতিকী ওই বিচারকাজ শেষে বিএনপি নেতাকর্মীরা র‌্যালি করেছেন। যাতে ডালিয়া লাকুরিয়াও অংশ গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি সঙ্গে পোস্ট করেন (Mar Bablu) লিখেছেন, ‘অবৈধ জালিম সরকারের চরম প্রতিহিংসার শিকার সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা-বানোয়াট মামলায় মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দিদশার চিত্র যুক্তরাজ্য যুবদলের স্বরণকালের বিশাল মানববন্ধনে দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে চমৎকার প্রতিকীভাবে ফুঠিয়ে তুলেছেন যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক, জাতীয়তাবাদী পরিবারের সবার প্রিয় বোন ডালিয়া বিনতে লাকুরিয়া।’

কাজী আকমাল (Kazi Akmal) লিখেছেন, ‘মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে যুক্তরাজ্য যুবদলের স্বরনকালের বিশাল মানব বন্ধনের অংগীকার – ভোটডাকাত+ অবৈধ+হেডেড+ জাতীয় বেইমান ফ্যাসিস্ট শেখ হাসিনা নিপাত যাক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা গনতন্ত্র মুক্তি পাক।’

বাদশাহ নামদার লিখেছেন, থাপড়ায় দাঁত ফেলায় দেয়া দরকার হারামজাদাগুলার! তামাশা করতেছে বিদেশে বসে বসে! হাসি ঠাট্টার একটা উপলক্ষ্য পাইছে যেন।

পোস্টের নিচে Fazlay Alahi মন্তব্য করেছেন, বাদশাহ নামদার ভাই কারে বুঝাবো কষ্টটা? যে মেয়ের পর্ণ ভিডিও ও ছবি এই ফেসবুকে প্রচার হইছে সে মেয়ে হয় প্রতীকী খালেদা জিয়া।

Rayhan Ahmed নামে একজন লিখেছেন, Until they learned their lessons again. Unfortunate.

MD Habibi Hasan নিজেদের দলের ভিতর এসব নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করাটাই উচিৎ, এতে আরও বিরোধী পক্ষ সুযোগ পাবে।

Sadia Ellin আমি বুঝিনা, এগুলো তদারকি করার কেউ নেই? কেউ দেখেনা? এরা অনুমতি পায় কি করে? বদমায়েশগুলা দেশে ফিরলে জানায়েন। এয়ারপোর্টের পাশেই বাসা আমার। জুতাইতে জুতাইতে বাসায় পাঠাব।

এনিয়ে যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়াকে একাধিকবার ফোন করেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে। পরে ম্যাসেঞ্জারে তাকে কথা বলার অনুরোধ জানালেও তিনি কোনো উত্তর দেননি।

এব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসু‌দ্দিন দিদার জানান, এই মাত্রই আমি বিষয়টি আপনার কাছে শুনলাম। তবে এবিষয়ে না জেনে, না বুঝে এখননি কোনো মন্তব্য না করাই উত্তম হবে বলে আমি মনে করছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930