চীনের জনগণকে শি জিনপিংয়ের মতো করে ভাবার নির্দেশ!
কিছুদিন আগেই শতবর্ষ উদযাপন করেছে চীনের কমিউনিস্ট পার্টি।
দ্বিতীয় শতকে পদার্পন করার কয়েকদিন পরেই দলের নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
দেশের ১৪২ কোটি জনগণের চিন্তার ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে দলটি।
চলতি সপ্তাহেই আদর্শিক এবং রাজনৈতিক কার্যক্রমের ওপর নতুন গাইডলাইন প্রকাশ করেছে শতাব্দী প্রচীন দলটি।
তবে নতুন এই গাইডলাই শুধু দলের কর্মীরাই নয় সমাজের সবাইকে মেনে চলতে হবে বলে নির্দেশনা দিয়েছে দলটি।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন দলটি জনগণের ওপর অনেক কঠোর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে।
তাদের বিরুদ্ধে ক্রমাগত পশ্চিমা ধ্যান-ধারণার ‘অনুপ্রবেশ’ বন্ধ করার, কঠোর জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠেছে।
দলের নির্দেশনা অনুযায়ী, শি জিনপিংয়ের মতাদর্শের সাথে জনগণের “রাজনৈতিক, আদর্শিক, তাত্ত্বিক ও সংবেদনশীল পরিচয়ের বোধকে” একাত্ম করতে চায় দলটি।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই শি’র মতাদর্শকে “পাঠ্যপুস্তককে, শ্রেণিকক্ষে এবং শিক্ষার্থীদের মাথায়” ঢুকানোর জন্য প্রচার শুরু করেছে।
এদিকে গত মাসে, দলের কেন্দ্রীয় কমিটি শি জিনপিংয়ের মতাদর্শের সাতটি নতুন গবেষণা কেন্দ্র অনুমোদন করেছে।
আগে প্রতিষ্ঠিত ১১টি গবেষণা কেন্দ্রেও শি জিনপিংয়ের মতাদর্শ নিযে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী সরকার, বিভিন্ন সংস্থা, স্কুল, গ্রাম এবং শহরের আবাসিক সম্প্রদায় এবং ইন্টারনেট থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রে শি জিনপিংয়ের আদর্শকে আরও জোরদার করতে চাইছে দলটি।
