ব্রেকিং নিউজঃ

দুই অতিরিক্ত সচিবসহ ৭ কর্মকর্তাকে বদলি

দুজন অতিরিক্ত সচিবসহ প্রশাসনের ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এরমধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্তি এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিত কুমার দাসকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এছাড়া বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) হাবিবুর রহমানকে প্রতিযোগিতা কমিশনের সচিব, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের পরিচালক (যুগ্মসচিব) আশরাফুল ইসলামকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ইকবাল হোসেনকে উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (যুগ্মসচিব) মিজানুর রহমান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব এম মাহমুদ আলী স্পারসোর সদস্য হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31