ব্রেকিং নিউজঃ

বাংলাদেশে করোনা মৃত্যু ২০০ ছাড়ানোর দিনে শনাক্ত ৩১.৩২ শতাংশ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে। এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

এদিন নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ১৪৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার দেশে মৃত্যু হয় ১৬৩ জনের। শনাক্ত হয় ১১ হাজার ৫২৫ জনের দেহে।

এদিকে, সারাবিশ্বে মহামারি করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৮ হাজার ৬১৩ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৫৬ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৯ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (৭ জুলাই) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৬২১ জন আর মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৬৬৪ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৪০ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ১৬ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জন, রাশিয়ায় ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২ জন, যুক্তরাজ্যে ৪৯ লাখ ৫৮ হাজার ৮৬৮ জন, ইতালিতে ৪২ লাখ ৬৪ হাজার ৭০৪ জন, তুরস্কে ৫৪ লাখ ৫৪ হাজার ৭৬৩ জন, স্পেনে ৩৮ লাখ ৮০ হাজার ৬১২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৯ হাজার ৫৫৫ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৪১ হাজার ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ২৩১ জন, রাশিয়ায় এক লাখ ৩৯ হাজার ৩১৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২৬৮ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭০৪ জন, তুরস্কে ৪৯ হাজার ৯৯৬ জন, স্পেনে ৮০ হাজার ৯৫২ জন, জার্মানিতে ৯১ হাজার ৬৩০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন মারা গেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31