ব্রেকিং নিউজঃ

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

বুধবার সেনা সদরদপ্তরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। এসময় সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930