ব্রেকিং নিউজঃ

ইউপি নির্বাচনের বিষয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিতের বিষয়ে পরিপত্র জারি করে সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এই পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত করা হয়েছে।

অতএব, মেয়াদোত্তীর্ণ এবং শিগগিরই মেয়াদোত্তীর্ণ হবে- এমন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপিতে ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল ইসি।

কিন্তু করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ওই নির্বাচন স্থগিত করা হয়।

পরে গত ৩ জুন এক বৈঠকে ২১ জুন ভোটগ্রহণের তারিখ পুনঃনির্ধারণ করে ইসি। নির্ধারিত ২১ জুনে ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আর সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31