ব্রেকিং নিউজঃ

পরিকল্পনামন্ত্রীর এসব কথাবার্তা মানুষ পছন্দ করে না: তোফায়েল আহমেদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী বলেছেন, ফেরাউনের সময়ও আমলা ছিল।

এসব কথাবার্তা মানুষ পছন্দ করে না।  তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান বলেছিলেন, তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন করে দেবেন।  তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করেছেন।

সোমবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘যাঁরা রাজনীতিবিদ, যাঁরা নির্বাচিত প্রতিনিধি, তাঁদের জন্য নির্ধারিত স্থান যে আছে, সেখানে তাঁদের থাকা উচিত।

কারণ, আমাদের জেলায় একজন সচিব যাবেন।  আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে।  কিন্তু তারা যান না।  এক দিনের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত।’

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন।  তখন মন্ত্রীরা জেলার দায়িত্ব পালন করতেন।

সেখানে গেলে কর্মীরা আসত। মন্ত্রীরা গ্রামেগঞ্জে যেতেন।  কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930