ব্রেকিং নিউজঃ

লকডাউন-শাটডাউন কিছু না, থাকবে কড়া বিধিনিষেধ

মহামারি করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে সরকার।

সে লকডাউনে ‘খুবই কঠোর’ অবস্থানে থাকবে সরকার।মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে।

এসময়ে মুভমেন্ট পাস থাকেবে না বলেও জানানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ১ তারিখ ভোর ছয়টা থেকে সাত তারিখ রাত বারোটা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, লকডাউন, শাটডাউন এসব কিছু না, কড়া বিধিনিষেধ পালন করা হবে। এবার পুলিশের কোনো মুভমেন্ট পাস থাকবে না। একবারে জরুরি সেবা ছাড়া কেউ ঘর হতে বের পারবে না। জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস-আদালত সব বন্ধ থাকবে।

প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31