ব্রেকিং নিউজঃ

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৪, সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ২৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৭ জুন সকাল ৮টা থেকে ২৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930