সামাজিক দুরত্ব বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত
নরসিংদী জেলায় করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে চলতে থানা পুলিশের সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (০৪ এপ্রিল) জেলাব্যাপী সকল থানাধীন বিভিন্ন সড়কে অহেতুক ঘোরাফেরা রোধে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
এ সময় জীবিকার টানে রাস্তায় রিক্সা নিয়ে বের হওয়া রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে যাতে তারা রিক্সা নিয়ে রাস্তায় বের না হয়।
সকলকে করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায়রোধে সকল থানা এলাকায় নিয়মিত পুলিশি টহল অব্যাহত রয়েছে।
