ব্রেকিং নিউজঃ

ভোলায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৩৭১ ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে আধা-পাকা বাড়ি পেলেন ভোলার ৩৭১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
আজ রবিবার সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে “মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের শুভ উদ্ধোধন” করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পরিবারগুলো হাতে দুই শতক খাস জমির বন্দোবস্তর কাগজপত্রসহ দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরের চাবি তুলে দেয়া হয়।
 
এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা এসব ভূমিহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
এসময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। 
 
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব। 
 
এর আগে প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলায় ৫২০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩৭১টিসহ জেলায় মোট ৮৯১টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930