আবুধাবীতে চট্টগ্রামের নাছিম হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে গতকাল শুক্রবার দিনগত রাত্রে (৩ এপ্রিল) চট্টগ্রাম হাটহাজারীর ফতেহপুরের নাছিম উদ্দিন নামে এক প্রবাসী হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ… রাজিউন)।
তার নমুনা সংগ্রহ করা হয় তাতে করোনার কোন সংক্রমণ ছিল না।আজ আবুধাবিস্হ বাংলাদেশ দূতাবাসের লেভার কাউন্সিলর মোহাম্মদ আবদুল আলিম মিয়া নিশ্চিত করছেন, নাছিম নরমাল হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার মরদেহ আবুধাবির হাসপাতাল মর্গে রয়েছে।
উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে ৪ এপ্রিল পর্যন্ত ২৪১ জন করোনায় নতুন শনাক্ত হয়েছে ও ১ জন মৃত্যু সহ করোনা ভাইরাসে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫০৫ জন। তাদের মাঝে বেশ কয়েকজন বাংলাদেশী ও আছেন।
খবর পাওয়া গেছে পর্যন্ত মোট ১২৫ জন সুস্হ হয়েছেন এবং সর্বশেষ খবর পাওয়া গেছে এই পর্যন্ত দেশটিতে ১০জন মারা গেছেন।
