ব্রেকিং নিউজঃ

মুসলিম ব্যবসায়ীর দোকানে অস্ত্র রেখে ধরা খেল একদল ভারতীয় পুলিশ

ভারতের উত্তরপ্রদেশের আমেথি জেলায় বাদলগড় গ্রামে গুলজার আহমাদ নামে এক মুসলমান ব্যক্তির হার্ডওয়্যারের দোকানে অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে মামলা করার জন্য ষড়যন্ত্র করতে গিয়ে ফেঁসে গেছে একদল ভারতীয় পুলিশ।

এ বিষয়ে গুলজার আহমেদ বলেন, তাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য পুলিশ এ কাজ করেছে। তবে পুলিশের এ ষড়যন্ত্র ধরা পড়েছে তার দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, একজন কনস্টেবল গুলজারের দোকানে কিছু রেখে যাচ্ছেন। এরপর ওই মুসলিম ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা করে। কিন্তু যখন তিনি বলেন যে, তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তখন ওই পুলিশ সদস্যরা তাকে ছেড়ে দেয়।

গুলজার আহমেদ বলেন, তার দোকানে আগ্নেয়াস্ত্র রাখার পর পুলিশ সদস্যরা বলেন, তুমি অবৈধ ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত। এ কথা শোনার পর গুলজার আহমেদ ওই পুলিশ কনস্টেবলকে বলেন, আমার দোকানে দু’টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর ওই ক্যামেরাগুলোয় আপনি (পুলিশ কনস্টেবল) যা করেছেন তা ভিডিও রেকর্ড হয়েছে। এরপর ওই পুলিশ সদস্যরা তার ওপর চাপ দিতে থাকেন যেন তিনি ওই ভিডিও ফুটেজগুলো মুছে ফেলেন।

গুলজার আহমেদ ভারতের নবভারত টাইমস পত্রিকার সাথে কথা বলার সময় এ তথ্যগুলো জানান। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুসারে এ ঘটনাটি ঘটেছে ১৬ মার্চ রাত ৮টায়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031