ব্রেকিং নিউজঃ

শাস্তি পেতে হবে সাকিবকে, অপেক্ষা রিপোর্টের

আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে মেজাজ হারিয়ে স্ট্যাম্প ভাঙার ঘটনায় শাস্তি পেতে হবে সাকিব আল হাসানকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘খেলার মাঠে অনেক কিছুই হয়। আজকে আবাহনী মোহামেডানের খেলা ছিল এবং সেখানে অনেক উত্তেজনা থাকে। একটা ঘটনায় আমরা সাকিব আল হাসানকে দেখতে পেলাম।

এটা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভও ছিল। সুতরাং আপনারা সবাই দেখতে পেয়েছেন। এটা দুর্ভাগ্যজনক, ক্রিকেট এমন একটা খেলা যেখানে মূহূর্তের উত্তেজনায় এমন কিছু হয়ে যায়। কিন্তু আমরা আশা করি সব সময় খেলোয়াড়েরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করবে।’

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের এখানে যেটি হচ্ছে আপনি দেখেন যেকোনো আন্তর্জাতিক ম্যাচে যেরকম থাকে, আমাদের এখানেও একই। এখানে টিম নিয়ন্ত্রণে আমাদের যারা দেখে, মূলত ম্যাচ রেফারি যারা দেখে, ম্যাচ আম্পায়ার্স, তারা একটা রিপোর্ট দিবে। আমরা আশা করছি আজ তাদের রিপোর্ট আসবে সব নিয়ম কিন্তু আছে, আপনি কোনো নিয়ম ভাঙলে বা এমন যাই আসুক না কেন আমরা সেভাবেই ব্যবস্থা নিব।’

‘শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়। বিষয়টি ভালোভাবে তদন্ত করে সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ যোগ করেন ইনাম আহমেদ।

ঘটনার সূত্রপাত আবাহনীর রান তাড়ার পঞ্চম ওভারে। মুশফিকুর রহিমকে করা সাকিবের বলটা লেগেছিল তার পায়ে। দুই হাত তুলে আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ নাকচ করলেন ওই আবেদন। কয়েক সেকেন্ড না যেতেই সাকিব যেন হারিয়ে ফেললেন নিজেকে।

স্টাম্পে লাথি মেরে ভেঙে ফেললেন। এরপর ক্ষিপ্ত হয়ে কথা বললেন আম্পায়ার ইমরান পারভেজের সঙ্গে। পরে ওই ঘটনা থামল সেখানেই। সাকিব এরপর চলে গেলেন ফিল্ডিং করতে।

ঘটনা সেখানেই থামেনি। আরও বড় ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। তবে তাদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সাকিব। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে স্টাম্প তুলে আছাড় মারেন তিনি। ড্রেসিংরুমে ফেরার সময় তর্কে জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। পরে অবশ্য ক্ষমাপ্রার্থনা করে সাকিব।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930