ব্রেকিং নিউজঃ

আইইডিসিআরের পর এবার ইসিকে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

করোনার কারণে ভোটের তারিখ পুনর্বিবেচনায় আইইডিসিআরের পর নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠক করবে কমিশন।

দেশে করোনা শনাক্তের হার ১০ শতাংশের ওপরে। সীমান্তেরে জেলাগুলোয় সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ শর্ত দিয়ে দেশব্যাপী বিধিনিষেধের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। সীমান্তের বিভিন্ন এলাকায় চলছে লকডাউন ও কঠোর বিধিনিষেধ।

এরমধ্যেই ২১শে জুন ৩৭১টি ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে। যার মধ্যে উচ্চ সংক্রমিত ৬ জেলায় দেড় শতাধিক ইউনিয়ন রয়েছে। এ অবস্থায় এখনই ভোট না করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও খুলনার বিভাগীয় কমিশনার। ভোটের তারিখ পেছানোর সুপারিশ করে ৫ই জুন ইসিকে চিঠি দেয় আইইডিসিআরও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930