ব্রেকিং নিউজঃ

যে কারনে হটাৎ ইসরায়েলের উপর ক্ষেপেছে হামাস: আবারো যুদ্ধের ঘোষণা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তারাও আবার যুদ্ধ শুরু করবে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে তিনি এ সাক্ষাৎকার দেন।

সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি দিচ্ছে। সে ক্ষেত্রে এসব ঘটনা যদি অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।

সামি আবু জুহরি বলেন, মিসরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যে দুর্বল যুদ্ধবিরতি হয়েছে হামাস তা এখনো মেনে চলছে। তবে ইসরায়েলের আচরণের ওপরের ভবিষ্যৎনির্ভর করছে।

তিনি সুস্পষ্ট করে বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।’

তিনি বলেন, দু’পক্ষ যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে তা একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি নয়। দখলদার ইসরায়েলের রক্তপিপাসু ও অপরাধমূলক তৎপরতার কারণে এই অস্ত্রবিরতি চুক্তি অনেকটাই ভঙ্গুর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31