ব্রেকিং নিউজঃ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর করায় রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। সোমবার (০৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এলাকাগুলো হলো-কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর রেল সংযোগ স্থাপনে পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ৮ জুন, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত (১২ ঘণ্টা) কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়দাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপঙ্কর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31