মাসে ৫ হাজার টাকা ভাতা দাবি ভাসানচরের রোহিঙ্গাদের
নোয়াখালীর ভাসানচরের থাকা রোহিঙ্গারা মাসে পাঁচ হাজার টাকা ভাতাসহ সুযোগ সুবিধার দাবিতে বিক্ষোভ করেছে।তাদের অন্য দাবির মধ্যে আছে মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা।
সোমবার (৩১ মে) জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি দল তাদের শিবির পরিদর্শন করতে এলে বিক্ষোভ মিছিল করেন তারা।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সদস্যদের সামনে রোহিঙ্গারা প্রতিমাসে পরিবার প্রতি নগদ টাকাসহ নানা দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে থেকে আছেন আরও প্রায় চার লাখ। বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা রয়েছে ৩৪টি ক্যাম্পে।ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচর নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে এই সংখ্যাটি ১৩ হাজার ছাড়িয়েছে।
