ব্রেকিং নিউজঃ

দুই দিন রাজধানীর যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

আগামীকাল রোববার ২ ঘণ্টা এবং সোমবার ৯ ঘণ্টা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও এর আশেপাশের এলাকায় এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব বাইতুর আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা এবং গ্যাস শাটডাউনের কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও এর আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930