ব্রেকিং নিউজঃ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন তথ্য দিলেন মন্ত্রী

মহামারি করোনাভাইরাসের কারণে চলমান ছুটির ইতি টেনে আগামী ১৩ জুন থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বুধবারের ওই ঘোষণার পর আজ নতুন তথ্য জানালেন মন্ত্রী নিজেই। তিনি বলেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে। তবে পরিবেশ অনুকূলে না এলে কোনো ঝুঁকি নেওয়া হবে না।

শনিবার (২৯ মে) এক ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, কোনো আন্দোলনের মুখেই জনগণের জীবন নিয়ে অবহেলা করবে না সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করছে। আমরা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।’এর আগে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31