ইসরাইলি বর্বরতাকে সমর্থন করায় ইন্দোনেশিয়ায় মার্কিনবিরোধী বিক্ষোভ
ফিলিস্তিনে শিশুসহ নিরপরাধ মানুষদের ওপর ইসরাইলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞকে সমর্থন করায় ইন্দোনেশিয়ায় মার্কিনবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে।
রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাস ও জাতিসংঘ কার্যালয়ের সামনে শুক্রবার শত শত মানুষ ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর আরব নিউজের।
