ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে কৃষক-নারীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ও নাচোল উপজেলার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক মোবারকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৩৭), একই ইউনয়িনের গুয়াবাড়ী চাঁনপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রহিমা বেগম (২৯), নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আঝোইড় গ্রামের ওবাইদুর রহমানের মেয়ে মারুফা খাতুন (৯)।

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের পাশে বিল থেকে ধান কেটে বাড়ি আসার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়। আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় রহিমা বেগমের।

এদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা মারুফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাত হলে শিশু মারুফার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031